শুক্রবার
০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নাতির বয়সি নাসীরুদ্দীন পাটওয়ারীর অত্যাচার সহ্য করেছেন মির্জা আব্বাস: রাশেদ খান

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ এএম আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ এএম
রাশেদ খান, মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: সংগৃহীত
expand

নির্বাচনের আগে মির্জা আব্বাসকে নাতির বয়সী নাসীরুদ্দীন পাটওয়ারীর বেয়াদবি তাকে সহ্য করতে হয়েছে এবং নির্বাচনের পরেও তার মানসিক অত্যাচার থেকে মির্জা আব্বাস রেহাই পাননি বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারি রাশেদ খান। তিনি দাবি করেন, এমনকি হাসপাতালের বিছানায় থাকা অবস্থায় মির্জা আব্বাস ভাইয়ের প্রতিকৃতি বানিয়ে বক্সিং করে এই জঘন্য পাটওয়ারী।

বৃহস্পতিবার (৩ আগস্ট) দিবাগত রাতে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর তীর্যক আক্রমণের কারণে মির্জা আব্বাস ভাইকে মৃত্যুর মুখোমুখি চলে যেতে হয়। জাতীয় সংসদে আজকে তিনি (মির্জা আব্বাস) কাঁদোকাঁদো ভাষায় কথা বলেছেন। পুরো সংসদ তার কথা শুনে স্তব্ধ হয়ে যায়।

পোস্টে রাশেদ জানান, মির্জা আব্বাস ভাই পুরোপুরি সুস্থ হতে পারেননি। নিজে হাঁটতে পারেন না। দেখে দেখে পড়লেও ভাষা অস্পষ্ট। এক হাত নাড়াতেও কষ্ট হয়! অনেকে বলতে পারেন অসুস্থতার জন্য কাউকে দায়ি করা যায় না। এটি সত্য। তবে দিনেরপর দিন ব্যক্তি আক্রমণ ও মানসিক যন্ত্রণার কারণে স্ট্রোকের জন্য অবশ্যই দায়ি করা যায়।

পোস্টে তিনি মির্জা আব্বাসের সফল রাজনীতি ও গত ১৬ বছরে অসংখ্যবার কারাবরণের কথা উল্লেখ করে জানান, বিএনপির এই শীর্ষ নেতাকে ওসমান হাদি হত্যার সাথে জড়িয়ে অপবাদ ও হাসপাতালে তার উপর মব করা হয়েছে। এগুলো তিনি মেনে নিতে পারেন নি। দীর্ঘদিন মানসিক যন্ত্রণায় ভুগে শেষমেশ স্ট্রোকের কবলে পড়ে আজকের এই করুণ পরিণতি ভোগ করছেন।

পোস্টের শেষে মির্জা আব্বাস ভাইয়ের স্ট্রোক কোন দুর্ঘটনা নয়; বরং নাসিরুদ্দীন পাটওয়ারীর পরিকল্পিত ব্যক্তি আক্রমণের শিকার বলেও দাবি করেন তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank