শুক্রবার
০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ছায়াবাজেট ঘোষণা করলো এনসিপি 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ জুন ২০২৬, ০৮:২৯ পিএম
সংবাদ সম্মেলনে হাসনাত আব্দুল্লাহ।
expand
সংবাদ সম্মেলনে হাসনাত আব্দুল্লাহ।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেশের বাজেটকে শুধুমাত্র সংখ্যাতাত্ত্বিক ও নামমাত্র হিসেবে দেখতে চায় না। এমনটাই জানিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

শুক্রবার (৫ জুন) দলীয় কার্যালয়ে ‘বাংলাদেশ টু পয়েন্ট ও: সংস্কার, কর্মসংস্থান ও বিনিয়োগের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি’ শিরোনামে এনসিপি তাদের ছায়াবাজেট প্রকাশ করে।

বাজেট প্রস্তাবনায় ১২টি খাতে ৭১টি উদ্যোগ তুলে ধরে, মোট বাজেটের আকার প্রস্তাব করা হয়েছে ৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকা।

হাসনাত আব্দুল্লাহ বলেন, বর্তমান সরকারের হাতে থাকা অর্থনীতি মূলত লুটপাটনির্ভর এবং ক্ষমতার ব্যবহারের উপর নির্ভরশীল। তিনি আরও অভিযোগ করেন, বাংলাদেশ ব্যাংক ও ইসলামি ব্যাংকে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, তা দেশের অর্থনীতির জন্য উদ্বেগজনক।

তিনি আশা প্রকাশ করেন, বাজেটের প্রতিটি টাকার সুফল যেন দেশের সাধারণ মানুষের কাছে পৌঁছে, এবং এটি দেশের টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক স্বচ্ছতায় ভূমিকা রাখে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন