বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ববাজারে আবারও কমল তেলের দাম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ জুন ২০২৬, ১০:১৬ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিরসনের সম্ভাবনা এবং গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি স্বাভাবিক হওয়ার প্রত্যাশা বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানকে ঘিরে চলমান উত্তেজনা প্রশমিত হওয়ার সম্ভাবনা এবং যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে বৃহত্তর সমঝোতার আশা বিনিয়োগকারীদের মধ্যে আস্থা বাড়িয়েছে। এর ফলে তেলের দামে নিম্নমুখী প্রবণতা দেখা যায়।

বাজারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় বিকেল ৪টা ২২ মিনিটে ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ১৪ ডলার বা প্রায় ১ দশমিক ২ শতাংশ কমে ৯৬ দশমিক ৬৭ ডলারে নেমে আসে।

একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৯০ সেন্ট বা প্রায় ০ দশমিক ৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৫ দশমিক ১২ ডলারে দাঁড়ায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Uzbekistan VS Colombia
Scheduled
18 Jun, 08:00 AM
VS
World Cup