শুক্রবার
০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্ব শত্রুতার জেরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, নিহত ১

ভূঞাপুর-গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুন ২০২৬, ১০:০৩ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

টাঙ্গাইলের ভূঞাপুরে পূর্ব শত্রুতার জেরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ভাংচুর ও ঘর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এসময় একজন নিহতসহ বেশ কয়েকজন গুরুত্বর আহত হয়েছেন। নিহত কালাম তালুকদার ভূঞাপুর উপজেলার জগৎপুরা গ্রামের মৃত হাবিবুর রহমান তালুকদারের ছেলে।

বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় উপজেলার জগৎপুরা এবং গুলিপেচা গ্রামের মধ্যে এ ঘটনা ঘটে।

এ সময় গুলিপেচা গ্রামের অসংখ্য বাড়িঘরে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। অগ্নিসংযোগে অসংখ্য ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায় লোকজন। এঘটনায় পুরো এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

জানাযায়, গত ২২ এপ্রিল দোকানে বাকি খাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসির মধ্যে সংঘর্ষ হয়। সে সময় দফায় দফায় সংঘর্ষে একজন শিক্ষক গুরুতর আহত হয়। ঘটনার মাস পার হয়ে গেলেও সেই ঘটনাকে কেন্দ্র করে ফের উত্তেজিত হয় দুইগ্রামের বাসিন্দারা। এক পর্যায়ে জরিয়ে পরে সংঘাতে।

নিহত কালাম তালুকদারের স্বজন জানায়, জগৎপুরা গ্রামের কালাম তালুকদার নামের একজনকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে গুলিপচা গ্রামের লোকজন। তাকে উদ্ধার করে ভূঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সংঘাত চলমান থাকায় পুলিশ প্রশাসনের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন