

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ার পর পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ইঙ্গিত দিয়েছেন, তিনি আন্তর্জাতিক দায়িত্বের পাশাপাশি দেশের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করতে পারেন।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি কি এই (পররাষ্ট্রমন্ত্রীর) দায়িত্ব ছেড়ে দেবো? প্রশ্নটা কি সেটাই? এত তাড়াহুড়ো করবেন না। এর (একসঙ্গে দুই দায়িত্ব পালনের) নজির আছে।’
এ সময় তিনি ১৯৮৬–৮৭ মেয়াদে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ তুলে ধরেন। খলিলুর রহমান বলেন, তিনি সে সময় হুমায়ুন রশীদ চৌধুরীর সঙ্গে কাজ করেছেন এবং তাঁর অভিজ্ঞতায় দেখেছেন যে, তিনি একই সঙ্গে উভয় দায়িত্ব পালন করেছিলেন।
তবে এর আগে গত ১৩ মে নিউইয়র্কে জাতিসংঘে অনুষ্ঠিত এক অনানুষ্ঠানিক সংলাপে খলিলুর রহমান ভিন্ন ইঙ্গিত দিয়েছিলেন। তখন ইউএনজিএ সভাপতি নির্বাচিত হলে তিনি পদত্যাগ করবেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, পদত্যাগ নয়, বরং পূর্ণকালীন দায়িত্ব পালনের জন্য ছুটিতে যাওয়ার সুযোগ রয়েছে।
সে সময় তিনি জানান, নিউইয়র্কে জাতিসংঘে অনুষ্ঠিত এক অনানুষ্ঠানিক সংলাপে ইউএনজিএ সভাপতি নির্বাচিত হলে তিনি পদত্যাগ করবেন কি না—এমন প্রশ্নের জবাবে খলিলুর রহমান বলেছিলেন, পূর্ণকালীন দায়িত্ব পালনের জন্য তিনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ছুটিতে থাকবেন।
তিনি বলেছিলেন, ‘আমি পদত্যাগ করব? না। প্রধানমন্ত্রী (তারেক রহমান) আমাকে খুব স্পষ্টভাবে বলেছেন, পূর্ণকালীন দায়িত্ব পালনের জন্য তিনি আমাকে এক বছরের ছুটি দেবেন। পদত্যাগই একমাত্র পথ নয়। আমি ছুটি নিতে পারি।’
নিউইয়র্কে দেওয়া বক্তব্য এবং সাম্প্রতিক মন্তব্যের পর এখন আলোচনায় এসেছে, ইউএনজিএ সভাপতির দায়িত্ব পালনের সময় তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে বহাল থাকবেন, নাকি আনুষ্ঠানিকভাবে ছুটিতে যাবেন।
