

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


উপস্থাপনার মাধ্যমে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেওয়া জনপ্রিয় মুখ দীপ্তি চৌধুরী জীবনের এক নতুন অধ্যায় শুরু করেছেন। বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।
আজ শুক্রবার (৫ জুন) দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে রাজধানী বাংলামোটরের একটি রেস্তোরাঁয় ঘরোয়া পরিবেশে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা (আকদ) সম্পন্ন হয়।
দীপ্তি চৌধুরীর জীবনসঙ্গীর নাম মুশতাক ইবনে আইয়ুব। পেশাগত জীবনে তিনি একজন শিক্ষক ও গবেষক। যুক্তরাজ্যের স্বনামধন্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অনকোলজি বিষয়ে পিএইচডি সম্পন্ন করা মুশতাক বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কর্মরত রয়েছেন। নতুন জীবনের এই আনন্দের খবরটি সংবাদমাধ্যমকে নিশ্চিত করে দীপ্তি চৌধুরী বলেন:
" আজকে আমাদের আকদ হয়েছে। ধুমধাম আয়োজনে বিবাহোত্তর সংবর্ধনায় সবাইকে আমন্ত্রণ জানাব। সবার কাছে দোয়া কামনা করছি"
এদিকে দীপ্তির বিয়ের খবরটি প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে শুভেচ্ছার বন্যা। প্রিয় উপস্থাপিকার জীবনের এই বিশেষ মুহূর্তে তাঁর সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং ভক্ত-দর্শকেরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নবদম্পতিকে অভিনন্দন জানাচ্ছেন এবং তাদের সুখী ও সমৃদ্ধ দাম্পত্য জীবনের জন্য শুভকামনা ব্যক্ত করছেন।
