

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তরে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন বিভিন্ন দল ও পেশার আরও ৩ শতাধিক নেতাকর্মী।
শুক্রবার (৮ মে) দুপুরে রাজধানীর বাংলা মোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মহানগর উত্তর এনসিপির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।
এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মহানগর উত্তর এনসিপির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব নবাগত নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন।
এদের মধ্যে রয়েছে বিভিন্ন রাজনৈতিক প্লাটফর্মের নেতাকর্মী, ডাক্তার আইনজীবীসহ বিভিন্ন পেশাজীবী ও তরুণেরা।
সংবাদ সম্মেলনে আরিফুল ইসলাম আদীব বলেন, আমরা আজকে ৩৫ জনের মতো নাম ঘোষণা করব। ৩৫ জনের নেতৃত্বে মূলত প্রায় তিন শতাধিক নেতাকর্মী যোগদান করছেন।
এনসিপি নেতারা জানান, শিগগিরই উত্তরার সহস্রাধিক গার্মেন্টস শ্রমিক এনসিপির শ্রমিক উইন জাতীয় শ্রমিক শক্তিতে যোগদান করবে। বিভিন্ন দল ও পেশাজীবী মানুষের ধারাবাহিক এনসিপি যোগদানের ফলে দলের সাংগঠনিক শক্তি ক্রমশই বাড়ছে।
এসময় উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব শাহরীন ইরা, যুগ্ম মুখ্য সমন্বয়ক রাফিদ এম ভুইয়া, কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মনসুর প্রমুখ।