শুক্রবার
২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নারীর সঙ্গে বিএনপি নেতার অশ্লীল ভিডিও ভাইরাল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ০১:২৪ এএম আপডেট : ২৪ জুলাই ২০২৬, ০১:৫১ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

সামাজিক যোগাযোগমাধ্যমে ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ওবায়দুর রহমান ও এক নারীর ৫ মিনিট ৩৭ সেকেন্ডের একটি অশ্লীল ভিডিও ভাইরাল হয়েছে।

ভিডিও ভাইরালের পর ওই বিএনপি নেতাকে দলীয় পদ থেকে বহিষ্কার করেছে জেলা বিএনপি। ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দিনগত রাতে জেলা বিএনপির এক চিঠি থেকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

বৃহস্পতিবার দিনগত রাতে জেলা বিএনপির এক চিঠি থেকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এর আগে এক নারীর সঙ্গে ওবায়দুর রহমানের ৫ মিনিট ৩৭ সেকেন্ডের একটি অশ্লিল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।

জেলা বিএনপির ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, নৈতিক স্খলনজনিত অপরাধের সঙ্গে জড়িত থাকার অপরাধে আলিয়াবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ওবায়দুর রহমানকে প্রাথমিক সদস্য পদসহ বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দলীয় সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে দলীয় সম্পর্ক না রাখার জন্য নির্দেশ প্রদান করা হলো।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেন ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন। তিনি বলেন, ওবায়দুর রহমানের একটি অশ্লিল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার রাতে জেলা বিএনপির এক সভায় তাকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রাথমিকভাবে বহিষ্কারের আদেশের চিঠির একটি কপি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন