মঙ্গলবার
২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কারও ছোট ভাই হিসেবে সংসদে আসিনি: নাহিদ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সময়ে দুর্নীতির অভিযোগ নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের মন্তব্যের প্রমাণ চেয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৩তম দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, জুলাই সনদের পর এবং জুলাই অভ্যুত্থানের পর ৫ আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকারে থাকা তরুণ সদস্যদের বিরুদ্ধেও গত দেড় বছরে দুর্নীতির অভিযোগ উঠেছে।

এর জবাবে নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকারের সময় তিনি নিজেও কিছুদিন উপদেষ্টার দায়িত্বে ছিলেন। এছাড়া বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেলসহ আরও অনেকে সে সরকারের অংশ ছিলেন। তিনি উল্লেখ করেন, নির্বাচনের আগেই তিনি পদত্যাগ করেছেন।

নাহিদ ইসলাম বলেন, যেহেতু সংসদে দুর্নীতির অভিযোগের কথা বলা হয়েছে, সেহেতু এর প্রমাণ দিতে হবে। নাহিদ ইসলামের বিরুদ্ধে কী অভিযোগ আছে, কোথায় দুর্নীতি করেছি— আমি তার প্রমাণ চাই।

তিনি আরও বলেন, এখানে সবাই জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেছেন। আমার বয়স ২৮, আজ আমার জন্মদিন— আমি নবীন সদস্য। কিন্তু আমিও জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি। কারও ছোট ভাই হিসেবে এখানে আসিনি। তাই সবাই যে সম্মান প্রত্যাশা করে, আমরাও সেই সম্মানই প্রত্যাশা করি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন