সোমবার
৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা সিটিতে মেয়র পদে এনসিপির প্রার্থী অ্যাডভোকেট তারিকুল ইসলাম

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ০৭:১১ পিএম
জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম
expand
জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী হিসেবে জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলামকে সমর্থন জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রবিবার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামোটরে অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম নাম ঘোষণা করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে শিক্ষাজীবন সম্পন্ন করা তারিকুল ইসলাম ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করে ৪৮ দিন কারাবরণ করেন।

২০১৯ সালের ডাকসু নির্বাচনসহ পরবর্তী সময়ে শিক্ষার্থীদের অধিকার আদায়, আবরার ফাহাদ হত্যার বিচার এবং এনআরসি-সিএএ বিরোধী আন্দোলনসহ বিভিন্ন গণআন্দোলনে তিনি সামনের সারিতে ভূমিকা পালন করেন। ২০২২ সালে তিনি আবরার ফাহাদের স্মরণ সভা থেকে গ্রেফতার হয়ে ২য় বার কারাবরণ করেন।

তিনি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবে গুরুত্বপূর্ণ নেতৃত্ব দেন। ওই আন্দোলনে তার সক্রিয় ভূমিকার জন্য তিনি “স্লোগান মাস্টার” হিসেবে পরিচিতি লাভ করেন। পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর প্রতিষ্ঠাকালীন নিউক্লিয়াসের সদস্য ছিলেন।

বর্তমানে তারিকুল ইসলাম জাতীয় যুবশক্তির আহ্বায়ক ও এনসিপির নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। পেশায় তিনি একজন আইনজীবী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন