শনিবার
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

রামপুরায় শিশুর হত্যা: পরিবারের পাশে নাহিদ ইসলাম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৬ এএম
হত্যার শিকার শিশুর পরিবারের পাশে দাঁড়ালেন জাতীয় নাগরিক পার্টির নাহিদ ইসলাম
expand
হত্যার শিকার শিশুর পরিবারের পাশে দাঁড়ালেন জাতীয় নাগরিক পার্টির নাহিদ ইসলাম

রামপুরায় পাশবিক নির্যাতনের পর হত্যার শিকার শিশুর পরিবারের পাশে দাঁড়ালেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে তিনি পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। নাহিদ ইসলাম জানান, অপরাধী যতোই বড় হোক না কেন, সবাইকে বিচারের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, “আমরা এই পরিবারের সঙ্গে সর্বাত্মকভাবে পাশে আছি। যে কোনো মূল্যে হত্যার বিচার নিশ্চিত করা হবে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড, যারা জড়িত তাদের কঠোর শাস্তির আওতায় আনা হবে। পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করবে। তদন্ত শেষে অপরাধীকে দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনা হবে।”

নাহিদ ইসলাম জানান, ইতিমধ্যে একজনকে সন্দেহজনকভাবে গ্রেফতার করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X