মঙ্গলবার
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই সনদে স্বাক্ষর করছে এনসিপি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৪ পিএম
expand
জুলাই সনদে স্বাক্ষর করছে এনসিপি

জুলাই সনদে স্বাক্ষর করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহবায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ সন্ধ্যায় স্বাক্ষর করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাবেন। এনসিপির মিডিয়া উইংয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

দলটির জরুরি বার্তায় বলা হয়েছে, এনসিপির আহবায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ সন্ধ্যা ৬টায় জুলাই সনদে স্বাক্ষর করতে যমুনায় যাবেন। প্রতিনিধি দলে থাকবেন সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাভেদ রাসিন, মনিরা শারমিন এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি জুলাই জাতীয় সনদের ওপর গণভোটও অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দেশের ২৯৯টি আসনে একযোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বেসরকারি ফলাফলে গণভোটে জনমত ‘হ্যাঁ’ ভোট জয়ী হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X