সোমবার
২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রণবীর সিনেমার শুটিং সেটে দুর্ঘটনা, নিহত ১ 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৬, ১২:৩০ পিএম
রণবীর কাপুর ও আলিয়া ভাট
expand
রণবীর কাপুর ও আলিয়া ভাট

রণবীর কাপুর ও আলিয়া ভাটের লাভ অ্যান্ড ওয়ার ছবি নিয়ে জটিলতা কাটছেই না। বিভিন্ন কারণে একের পর শুটিং পিছিয়েছে।

এবার ক্যামেরা জ্বলে উঠতেই শুটিং সেটে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল একজনের। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

মুম্বাইয়ের গোরেগাঁওয়ের রয়্যাল পাম্প স্টুডিওতে শুটিং চলাকালীন এ দুর্ঘটনা ঘটেছে। নিহত চন্দ্রধারী যাদব পেশায় কাঠমিস্ত্রি ছিলেন। তবে মৃত্যুর কারণ জানা যায়নি। ধারণা করা যাচ্ছে শর্ট সার্কিটের কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে।

এদিকে ৪২ বছর বয়সী চন্দ্রধারীর মৃত্যুতে সরব হয়েছে শ্রমিক সংগঠন। ক্ষতিপূরণের জন্য প্রযোজনা সংস্থার কাছে দাবি করা হয়েছে অর্ধ কোটি রুপি। নিহতের পরিবার জানিয়েছে, প্রাণের মূল্য অর্থ দিয়ে পূরণ করা সম্ভব নয়। তবে চন্দ্রধারীর স্ত্রী ও দুই মেয়ের ভবিষ্যতের কথা ভেবে পর্যাপ্ত আর্থিক সহায়তা প্রয়োজন।

চন্দ্রধারীর মৃত্যুর পর আরও একবার শুটিং সেটের নিরাপত্তা নিয়ে সরব হয়েছে সবাই। বিশাল বাজেটের ছবিতে যুক্ত শ্রমিকদের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। তাদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হয় না বলে দাবি উঠেছে।

আগামী বছর মুক্তির কথা রয়েছে সঞ্জয় লীলা বানসালির নির্মিতব্য লাভ অ্যান্ড ওয়ার-এর। বছরের শুরুতে জানিয়েছিলেন নির্মাতা। এতে রণবীর-আলিয়া ছাড়াও অভিনয় করেছেন ভিকি কৌশল প্রমুখ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Argentina VS Austria
Scheduled
22 Jun, 11:00 PM
VS
World Cup