

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৯৪৭ সাল থেকে ২০২৫ সালের ২২ অক্টোবর পর্যন্ত সংগঠনের বিভিন্ন ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন দলের আমির ডা. শফিকুর রহমান।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বুধবার (২২ অক্টোবর) স্থানীয় সময় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আবেদন জানান।
ডা. শফিকুর রহমান বলেন, ৪৭ সাল থেকে আজকের দিন পর্যন্ত আমাদের দ্বারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের কাছে আমরা বিনাশর্তে ক্ষমা চাই। আমরা এর আগে অন্তত তিনবার ক্ষমা প্রার্থনা করেছি, অধ্যাপক গোলাম আজম, মাওলানা মতিউর রহমান নিজামী এবং আমি নিজেও। সম্প্রতি এটিএম আজহারের জেল মুক্তির সময়ও আমরা ক্ষমা চেয়েছি।
তিনি আরও বলেন, আমাদের ১০০ সিদ্ধান্তের মধ্যে ৯৯টা সঠিক হলেও একটি ভুল সিদ্ধান্তের জন্য জাতির কোনো ক্ষতি হলে আমি ক্ষমা চাওয়া থেকে বিরত থাকব না।
আজকের দিনে আমি প্রকাশ্যে বলছি, ৪৭ থেকে ২০২৫ সালের ২২ অক্টোবর পর্যন্ত আমাদের দ্বারা যে কেউ কষ্ট পেয়ে থাকেন, ব্যক্তি হোক বা জাতীয় পর্যায়ের, তাদের কাছে আমরা ক্ষমাপ্রার্থী।
শফিকুর রহমান উল্লেখ করেন, কেউ বলবেন নিউইয়র্কে ক্ষমা চাইছি, দেশের বুকে চাইনি। আমি দেশেও ক্ষমা চেয়েছি।
এসময় তিনি জাতীয় সংসদ নির্বাচনের আগে পিআরসহ অন্যান্য ইস্যুতে গণভোটের দাবি জানান।
তিনি বলেন, ফেব্রুয়ারির রোজার আগে নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা থাকবে না। জামায়াত ক্ষমতায় এলে সংখ্যালঘুরা সংবিধান অনুযায়ী নির্বিঘ্নে থাকবে।
ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি জানান, জামায়াত সমতার ভিত্তিতে সম্পর্ক চায়।
মন্তব্য করুন
