বুধবার
২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ০৫:২০ পিএম আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ০৫:৩৮ পিএম
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত
expand
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম লংমার্চে বাঁধা দিলে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি দেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (০৬ আগস্ট) রাজধানীর পুরানা পল্টনে ১১ দলীয় ঐক্য জোটের সমাবেশে আগামী ৫ সেপ্টেম্বর থেকে মাসব্যাপী লংমার্চ কর্মসূচির ঘোষণা দিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, তেল-গ্যাসের দাম কমিয়ে আনা, দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণের দাবিতে আমাদের আন্দোল চলমান থাকবে। আগামী অক্টোবর মাসজুড়ে ৪ জেলায় লংমার্চ কর্মসূচি চলবে। সেই সাথে কর্মসূচিতে বাধা দিলে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে। প্রয়োজনে সরকার পতনের আন্দোলের ডাক দেওয়া হবে।

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এ সময় বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সাথে প্রতারণা করছে। দাবি আদায় না হলে ২৬ সালেও ২৪ এর মতো আরেকটি বিপ্লব হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন