শুক্রবার
১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ড. মাসুদ

রাষ্ট্রপতিকে দিয়ে বিএনপির স্বার্থ উদ্ধার হয়ে গেছে তাই ছুঁড়ে ফেলে দিয়েছে

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০৭:১৮ পিএম আপডেট : ২৭ জুলাই ২০২৬, ০৭:৩৬ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি
expand

পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি বলেছেন, রাষ্ট্রপতিকে দিয়ে বিএনপির স্বার্থ উদ্ধার হয়ে গেছে। স্বার্থ উদ্ধারের সাথে সাথে রাষ্ট্রপতিকে ছুঁড়ে ফেলে দিয়েছে। বিএনপির রাজনৈতিক ইতিহাসই হচ্ছে স্বার্থ উদ্ধার হলেই ছুঁড়ে ফেলে দেওয়া এবং ভুলে যাওয়া।

তিনি বলেন, জুলাই বিপ্লবে গুলিবিদ্ধ হয়ে, রক্তাক্ত হয়ে জুলাই যোদ্ধারা যখন ব্যানেজ লাগিয়ে আবারও রাজপথে নেমে আসতো পুলিশ ভয়ে আর আতঙ্কে হাঁপিয়ে উঠতো। আমরা আহতদের আন্দোলনে পিছনে থাকার অনুরোধ করলেও তারা সামনের সারিতে এসে নেতৃত্ব দিতো। জুলাইয়ের ডকুমেন্টটারি পাঠ্যবইয়ে অন্তর্ভূক্ত করে আগামী প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে হবে।

সোমবার (২৭ জুলাই) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল ডক্টরস ফোরামের উদ্যোগে ‘জুলাই বিপ্লব : স্বাস্থ্য খাতের অবদান ও ভবিষ্যৎ করণীয়’- শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে মাসুদ বলেন, বিপ্লব পরবর্তী ছাত্র-জনতা বারবার ফ্যাসিস্টের দোসর রাষ্ট্রপতিকে অপসারণের জন্য দাবি জানিয়েছে। কিন্তু বিএনপি সাংবিধানিক সংকটের দোহাই দিয়ে রাষ্ট্রপতিকে বহাল রাখতে ভূমিকা রেখেছে। নির্বাচন পরবর্তী সংসদ অধিবেশনে রাষ্ট্রপতিকে ভাষণ দেওয়া থেকে বিরত রাখার দাবি জানালেও বিএনপি সরকার সেই দাবি উপেক্ষা করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে পবিত্র সংসদে নিয়ে সংসদকে অসম্মান করেছে।

ক্ষমতা গ্রহণের প্রায় ৬ মাস পর কেন রাষ্ট্রপতিকে পদত্যাগে বিএনপি বাধ্য করেছে প্রশ্ন রেখে তিনি বলেন, কারণ রাষ্ট্রপতিকে দিয়ে বিএনপির স্বার্থ উদ্ধার হয়ে গেছে। স্বার্থ উদ্ধারের সাথে সাথে রাষ্ট্রপতিকে ছুঁড়ে ফেলে দিয়েছে। বিএনপির রাজনৈতিক ইতিহাসই হচ্ছে স্বার্থ উদ্ধার হলেই ছুঁড়ে ফেলে দেওয়া এবং ভুলে যাওয়া। যেমনি তারা ভুলে গেছে জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা। জুলাইয়ে ছাত্র-জনতা সংবিধান সংশোধনী চায়নি, রাষ্ট্রের সংশোধনী চায়নি। ছাত্র-জনতা চেয়েছে রাষ্ট্র সংস্কার। রাষ্ট্র সংস্কারের জন্য সংবিধান সংস্কারের কোনো বিকল্প নেই।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank