শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত ক্ষমতায় এলে মালিক নয়, সেবক হবে: জামায়াত আমির

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ০৮:৫১ এএম
জামায়াতে আমির ডা. শফিকুর রহমান
expand
জামায়াতে আমির ডা. শফিকুর রহমান

দেশের মানুষ যদি জামায়াতে ইসলামীর ওপর আস্থা রেখে জাতীয় নির্বাচনে দলটিকে বিজয়ী করে, তবে জামায়াত জনগণের মালিক নয়, বরং সেবক হিসেবে দায়িত্ব পালন করবে এমন প্রতিশ্রুতি দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (১৩ অক্টোবর) রাতে রাজধানীর মিরপুর ১৩ নম্বর এলাকায় আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে ধর্ম, বর্ণ, গোত্র বা জাতি নিয়ে কোনো বৈষম্য থাকবে না। এই দেশ হবে একটি ঐক্যবদ্ধ ও সবার জন্য নিরাপদ রাষ্ট্র।

তিনি আরও বলেন, জনগণ যদি জামায়াতকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, তাহলে দলটি জনগণকে সঙ্গে নিয়ে সব দুর্বৃত্ত ও চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।

দেশে ব্যবসায়ী নিজ কাজ করবে, চাকরিজীবী তার দায়িত্বে থাকবে কেউ অতিরিক্ত ক্ষমতা দেখানোর বা অন্যের কাজে হস্তক্ষেপ করার সুযোগ পাবে না, মন্তব্য করেন তিনি।

জামায়াত আমির আরও বলেন, প্রতিটি নির্বাচনের আগে রাজনীতিবিদরা বড় বড় প্রতিশ্রুতি দেন, কিন্তু ক্ষমতায় গিয়ে সেই অঙ্গীকার ভুলে জনগণের অর্থ লুট করেন এবং বিদেশে পাচার করেন। এবার জনগণকে সেই ভুল পুনরাবৃত্তি না করে সৎ, নীতিবান ও চরিত্রবান প্রার্থী বেছে নিতে হবে।

তিনি বলেন, জামায়াতে ইসলামী দেশবাসীর সেবায় বিশ্বাসী। আমাদের লক্ষ্য জনগণের খেদমত করা, ক্ষমতার আসনে বসে নয়, বরং মাঠে=ঘাটে মানুষের পাশে দাঁড়িয়ে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন