রবিবার
২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

অনুদান তালিকায় জামায়াত এমপির মেয়ের নাম, সহকারী বরখাস্ত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৬, ০৫:২৪ পিএম আপডেট : ২৮ জুন ২০২৬, ০৫:৩৪ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান তার ব্যক্তিগত সহকারী আবু সালেহ মোহাম্মদ গোফরানকে দায়িত্ব পালন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রবিবার (২৮ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমার ব্যক্তিগত সহকারী আবু সালেহ মোহাম্মদ গোফরানকে দায়িত্ব পালনে অবহেলার কারণে বরখাস্ত করা হলো। আদেশটি ২৮ জুন থেকে কার্যকর বলে গণ্য হবে।

সংসদ সদস্যের স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তির অনুলিপি বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়, জেলা প্রশাসক নড়াইল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (নড়াইল সদর ও লোহাগড়া উপজেলা), প্রেসক্লাব এবং সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
South Africa VS Canada
Scheduled
29 Jun, 01:00 AM
VS
World Cup