শনিবার
২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এখন থেকে ফতোয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাব: সংসদে জামায়াত এমপি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৬, ০৪:৫২ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে ইসলামী ব্যাংক ও জামায়াতে ইসলামীকে ঘিরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের দেওয়া বক্তব্যের জবাব দিতে গিয়ে ‘ফতোয়া’ প্রসঙ্গ তুলেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

শনিবার (২৭ জুন) ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে চট্টগ্রাম-১৫ আসনের এই সংসদ সদস্য বলেন, “আমাদের চট্টগ্রামের আরেক কৃতি সন্তান স্বরাষ্ট্রমন্ত্রী। এখন চট্টগ্রামে একটি কথা শোনা যাচ্ছে—ফতোয়ার জন্য আর মাদ্রাসায় যেতে হবে না, কারণ ফতোয়া এখন সংসদেই দেওয়া হয়।”

তিনি আরও বলেন, “আমি জানতে চাইলাম কেন এমন কথা বলা হচ্ছে। তখন বলা হলো, এখানেই তো ফতোয়া দেওয়া হয়। যেমন বলা হয়েছে, ইসলামী ব্যাংক ইসলাম নয়, আবার জামায়াতে ইসলামীও ইসলাম নয়। অথচ জামায়াতে ইসলামীকে জানতে হলে এর একশ বছরের ইতিহাস জানতে হবে।”

শাহজাহান চৌধুরীর এ বক্তব্য আসে গত ৯ জুন জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের দেওয়া বক্তব্যের প্রেক্ষাপটে। সেদিন ইসলামী ব্যাংক নিয়ে আলোচনার সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, “ইসলামী ব্যাংক ইসলাম নয়। আমাদের জনাব মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়। জামায়াতে ইসলামীও ইসলাম নয়।”

এদিকে শাহজাহান চৌধুরীর বক্তব্যের পর বিএনপির সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক পাল্টা প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, ইসলাম নিয়ে বিতর্ক বাড়িয়ে সংসদকে উত্তপ্ত করতে তিনি চান না। তবে ১৯৭১ সালের ইতিহাস ও সে সময়ের ভূমিকার প্রশ্ন এড়িয়ে যাওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন।

বাজেট আলোচনায় ইসলামী ব্যাংক, জামায়াতে ইসলামীর রাজনৈতিক অবস্থান, স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য এবং স্বাধীনতা-পরবর্তী রাজনৈতিক বিতর্ক—সব মিলিয়ে বিষয়টি সংসদে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Croatia VS Ghana
Scheduled
28 Jun, 03:00 AM
VS
World Cup