শনিবার
২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মারদিয়া মমতাজের মোট সম্পদ কত?

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ০৮:১২ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

মারদিয়া মমতাজ। শিক্ষকতা করেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের হয়ে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দাখিল করেছেন তিনি।

হলফনামা অনুযায়ী, নির্বাচন কমিশনে জামায়াতের মহিলা বিভাগের এই সদস্যের বছরে আয় প্রায় সাড়ে ৪ লাখ টাকা। স্থাবর ও অস্থাবর মিলিয়ে তার মোট সম্পদ সাড়ে ৪০ লাখ টাকা।

হলফনামার তথ্য, মারদিয়ার মোট নগদ আছে ১৮ লাখ ৩৬ হাজার টাকা। এ ছাড়া অস্থাবর সম্পদের মধ্যে ৪০ হাজার টাকার ইলেকট্রনিক পণ্য, ৮০ হাজার টাকার আসবাব এবং ১০ ভরি সোনা ও অন্যান্য মূল্যবান ধাতুর গয়না রয়েছে। সব মিলিয়ে তার অস্থাবর সম্পদের বর্তমান মূল্য ৩৯ লাখ ১৮ হাজার ৮১৪ টাকা।

এছাড়াও মারদিয়া মমতাজ স্থাবর সম্পদ হিসেবে ১ লাখ ৪৫ হাজার টাকার প্রভিডেন্ট ফান্ডের কথা উল্লেখ করেছেন। স্থাবর ও অস্থাবর মিলিয়ে মারদিয়া মমতাজের সম্পদের মূল্য ৪০ লাখ ৬৪ হাজার টাকা। স্বামীর সম্পদের মূল্য ১ কোটি ৬০ লাখ ৩২ হাজার টাকা।

হলফনামার তথ্য অনুযায়ী, মারদিয়া মমতাজের বয়স ৪১ বছর। শিক্ষাগত যোগ্যতা এমএসসি (স্নাতকোত্তর)। পেশা হিসেবে তিনি শিক্ষকতা উল্লেখ করেছেন। বছরে আয় দেখিয়েছেন ৪ লাখ ৪৪ হাজার ১২৭ টাকা। মারদিয়া মমতাজের স্থায়ী ঠিকানা রাজধানী ঢাকার শাহজাহানপুরে। বর্তমানে তিনি মোহাম্মদপুর লালমাটিয়ার সি-ব্লকে থাকেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন