সোমবার
২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভিডিও বার্তায় যা বললেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ মার্চ ২০২৬, ০৪:১৬ এএম
ডা. শফিকুর রহমান
expand
ডা. শফিকুর রহমান

দেশবাসী ও বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিদের প্রতি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২০ মার্চ) জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় এ শুভেচ্ছা জানান তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, রহমত, মাগফিরাত ও জাহান্নাম থেকে মুক্তির শুভ বার্তা নিয়ে মহান রাব্বুল আলামিনের পক্ষ থেকে রমজান এসেছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই রমজানে তার অনুগত বান্দা-বান্দি হিসেবে রোজা রাখার তাওফিক দিয়েছেন, এজন্য মাবুদের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহাদুলিল্লাহ।

জামায়াত আমীর বলেন, আসমানে চাঁদ দেখা দিয়েছে, ইনশা-আল্লাহ আগামীকাল ঈদ অনুষ্ঠিত হবে। এই ঈদুল ফিতর উপলক্ষে আমি প্রিয় দেশবাসী ভাই-বোনদেরকে আমাদের অন্তরের অন্তস্থল থেকে খোশ আমদেদ জ্ঞাপন করছি। শুভেচ্ছা জানাচ্ছি, দোয়া করছি। এক মাসের সিয়াম সাধনায় আল্লাহ তায়ালা আমাদের জীবন থেকে সব গুনাহ ঝরিয়ে দিন।

আমাদেরকে রাব্বুল আলামিন তার প্রিয় বান্দা-বান্দিদের মধ্যে শামিল করে নিন। আল্লাহ তায়ালা এর বিনিময়ে আমাদের জীবন থেকে জাহান্নাম সরিয়ে দিন। আমরা যাদেরকে মহান আল্লাহর জন্য ভালোবাসি, যারা জীবিত কিংবা মৃত; আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবার প্রতি অনুগ্রহ করুন। তাদেরকে ক্ষমা করুন। তাদের প্রতি রহমশীল হোন। তাদের জন্যও আল্লাহ তায়ালা তার জাহান্নামকে হারাম করে দিন।

ডা. শফিকুর রহমান বলেন, রমজান মানুষকে শুধু উপবাস কিংবা পিপাসার কষ্ট দিতে আসেনি। রমজান এসেছিল কল্যাণের বার্তা নিয়ে, নিয়ামতের ইশারা নিয়ে।

আমরা কে কতটুকু সেই কল্যাণ ও নিয়ামত হাসিল করতে পেরেছি, আল্লাহ তায়ালাই ভালো জানেন। তবে মহান দরবারে দোয়া থাকবে, বুক ভরা আকুতি থাকবে—আল্লাহ তায়ালা এই রমদানুল কারিমের উসিলায় যাদেরকে তার প্রিয় বান্দা-বান্দি হিসেবে কবুল করেছেন, রাব্বুল আলামিন যেন আমাদেরকেও তাদের অন্তর্ভুক্ত করে নেন।

জামায়াত আমীর বলেন, রমজান এসেছিল মানুষকে সংযম শেখাতে, রমজান এসেছিল মানুষের অন্তরে আল্লাহর ভীতি পয়দা করতে। সেই তাকওয়ার নিয়ামত আল্লাহ যেন আমাদেরকে বেশি বেশি করে দান করেন।

যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, তারা দুনিয়ার সব সৃষ্টির জন্য আল্লাহর পক্ষ থেকে বিশাল নিয়ামত। আল্লাহর ভয় যাদের অন্তরে নেই, তারা বেপরোয়া হয়, তারা নাফরমান হয়, তারা দুনিয়ায় বিপর্যয় সৃষ্টি করে। তাদের দ্বারা মানুষ কষ্ট পায়। আমরা সেসব চরিত্রের লোকদের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। আল্লাহ তায়ালার দরবারে দোয়া করি, আমাদের পরস্পরের মধ্যে শ্রদ্ধা, স্নেহ, ভালোবাসার পরিবেশ তৈরি করে দেন। আমাদের মধ্য থেকে আল্লাহ যেন হিংসা-প্রতিহিংসা দূর করে দেন।

আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের মধ্যে দায়িত্ববোধ তৈরি করে দেন। রাষ্ট্রে যারা সেবা দিচ্ছেন—সরকারি, আধা-সরকারি, বেসরকারি বিভিন্ন পর্যায়ে যারা আছেন, তাদেরকে যেন আল্লাহ তাকে ভয় করে চলার সেই নীতি অনুসরণ করার তাওফিক দান করেন।

ডা. শফিকুর রহমান বলেন, আল্লাহ প্রিয় বাংলাদেশের প্রতি রহম করুন। আল্লাহ তায়ালা এদেশের প্রতি শান্তির ফয়সালা নাজিল করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই দেশবাসীকে রিজিক-সম্মানের বারাকাহ দিয়ে মালামাল করুন।

জামায়াত আমীর আরও বলেন, প্রিয় দেশবাসী, আপনাদের সবার জন্য বুকভরা দোয়া থাকল, যে যেখানে আছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সুস্থতার সঙ্গে রাখুন। দীর্ঘ হায়াত দান করুন। আল্লাহ তায়ালা দুনিয়া ও আখেরাতের সম্মান সবার জন্য নির্ধারিত করুন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
New Zealand VS Egypt
Scheduled
22 Jun, 07:00 AM
VS
World Cup