শুক্রবার
২০ ফেব্রুয়ারি ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ ফেব্রুয়ারি ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

গণমাধ্যমের ওপর ফ্যাসিবাদের খড়গ নেমে এসেছে: ডা. শফিকুর রহমান 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৪ পিএম আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৫ পিএম
ইফতার মাহফিলে বক্তব্য দিচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান
expand
ইফতার মাহফিলে বক্তব্য দিচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

গণমাধ্যমের ওপর ফ্যাসিবাদের খড়গ নেমে এসেছে মন্তব্য করে প্রধান বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান বলেছেন, কয়েকটি গণমাধ্যম থেকে সাংবাদিকদের চাকরিচ্যুতির খবর পেয়েছি। এটি গ্রহণযোগ্য নয়৷ এই ঘটনা স্বাধীন ও মুক্ত গণমাধ্যম নিশ্চিতের অন্তরায়।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুরে ইয়াতিমদের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, একটি দায়িত্বশীল বিরোধী দল হিসেবে দেশকে এগিয়ে নিতে ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে সরকারকে সর্বাত্মক সহায়তা করবে বিরোধী দল। আর এর বিপরীত কিছু হলে তারা জনগণের পক্ষে থেকে কথা বলবে। জাতির স্বার্থে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলবে বিরোধী দল।

জামায়াত আমির জানান, দেশের মানুষের বিপরীতে কিছু হলে বিরোধী দল হিসেবে ১৮ কোটি মানুষের পক্ষে থাকবে তারা। রাজনৈতিক মানবতার জন্য মানুষের ক্ষতি হবে তার থেকে সরকার ও বিরোধী দল দূরে থাকবে এমন কথাও বলেন তিনি।

বিরোধী দলীয় নেতা বলেন, প্রত্যেক ভালো কাজের জান্য রাজনৈতিক দল হিসেবে সরকারের সঙ্গে থাকবে জামায়াত। যেখানে প্রয়োজন সেখানে প্রয়োজন অনুযায়ী প্রতিরোধ গড়ে তুলবে তবে বিরোধী দল চায়না সেই প্রতিরোধ গড়ে তুলতে।

এর আগে টেবিলে টেবিলে ঘুরে ইয়াতিম ও আলেম ওলামাদের খোঁজ খবর নেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

ঢাকা মহানগরী উত্তর জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ইফতার মাহফিলে অংশ নেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X