মঙ্গলবার
০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যারিস্টার সুমনের হত্যা মামলার জামিন স্থগিত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ০৯:৪৪ পিএম
সংগৃহীত ছবি
expand
সংগৃহীত ছবি

সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলায় হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। তবে তার বিরুদ্ধে থাকা পৃথক হত্যাচেষ্টা মামলায় দেওয়া জামিন বহাল রাখা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।

এর আগে, গত ২৯ জুলাই হাইকোর্টের একটি বেঞ্চ রুল নিষ্পত্তি করে ব্যারিস্টার সুমনকে দুটি মামলায় জামিন দেন। এর মধ্যে একটি ছিল রাজধানীর খিলগাঁও থানায় দায়ের করা হত্যা মামলা এবং অন্যটি মুগদা থানার হত্যাচেষ্টা মামলা।

পরে হাইকোর্টের জামিন আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে।

শুনানি শেষে আদালত খিলগাঁও থানার হত্যা মামলার জামিন স্থগিত করেন। তবে মুগদা থানার হত্যাচেষ্টা মামলায় দেওয়া জামিন বহাল থাকে। বিষয়টি নিশ্চিত করেছেন ব্যারিস্টার সুমনের আইনজীবী লিটন আহমেদ।

উল্লেখ্য, ২০২৪ সালের ২১ অক্টোবর দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মিরপুর-৬ এলাকা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন