মঙ্গলবার
০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লেবাননে ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা ইসরায়েলের

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ০৯:৫৩ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা ও ফসফরাস বোমা নিক্ষেপ করেছে ইসরায়েলি বাহিনী। সোমবার (০৩ আগস্ট) মিডল ইস্ট আই প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রাত প্রায় ১টার দিকে ইসরায়েলি যুদ্ধবিমান নাবাতিয়েহ আল-ফাওকা এলাকার উপকণ্ঠে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে বিকট বিস্ফোরণের শব্দ আশপাশের শহরগুলোতেও শোনা যায়।

ইয়ারুন, হারুন ও বিন্ত জবেইল এলাকায় ফসফরাস বোমা নিক্ষেপ করা হয়। এতে সেখানকার জলপাই ও পাইন বাগানে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এদিকে দিনের পরবর্তী সময়ে নাকুরার কাছে ওয়াদি হামুল এলাকাকে লক্ষ্য করে ইসরায়েলি সেনারা মেশিনগান থেকে গুলি চালিয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে এসব অভিযোগের বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: মিডল ইস্ট আই

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন