শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী: মঈন খান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০৮:০৩ পিএম
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান । ছবি: সংগৃহীত
expand
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান । ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, সুদূর লন্ডন থেকে দেশ পরিচালনা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এবং ইনশাআল্লাহ খুব শিগ্রিই তিনি দেশে ফিরে এসে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হবেন।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে খন্দকার শামসুল আলম ফাউন্ডেশনের আয়োজিত তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. মঈন খান বলেন, “বাংলাদেশের ১৮ কোটি মানুষের আশা একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। রাষ্ট্র সংস্কারের ৩১ দফার ২৪ নম্বর ধারায় নারী ও শিশুর অধিকারের গুরুত্ব তুলে ধরা হয়েছে। আমরা নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে এগিয়ে যাব।”

তিনি আরও বলেন, “২৫ বছর আগে বিএনপি সরকারের সময় তারেক রহমান রাজনীতিতে নতুন ধারা তৈরি করেছিলেন। কেবল ঘরে বসে নয়, তিনি তৃণমূল পর্যায়ে গিয়ে জনগণের সঙ্গে সংযোগ গড়ে তুলেছেন। আজও লন্ডন থেকেও দেশের শিক্ষার্থীদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত রয়েছেন।”

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তারেক রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম।

উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, শিক্ষা বিষয়ক মাহাদী আমিন, প্রেস উইংয়ের সদস্য সাইরুল কবীর খান, জেলা সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও পাকুন্দিয়া বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জালাল উদ্দীন।

খন্দকার শামসুল আলম ফাউন্ডেশনের তথ্যানুযায়ী, পাকুন্দিয়ার ৮৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১০,২১১ জন শিক্ষার্থী চারটি গ্রুপে বিভক্ত হয়ে মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নেন। প্রতিটি গ্রুপের শীর্ষ ১০ জনসহ মোট ৪০ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। এছাড়া অংশগ্রহণকারীদের জন্য সান্ত্বনা পুরস্কারও বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি পরিচালনা ও তত্ত্বাবধানে ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার আল আশরাফ মামুন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন