

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনের জন্য সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চলছে।
এনসিপির সঙ্গে যোগাযোগ আছে, তবে এখনই জোট গঠনের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
তিনি জানান, এ মাসের মধ্যেই ২০০ আসনে বিএনপি একক প্রার্থীকে অনুমোদন দেবে, যাতে তারা মাঠে প্রস্তুতি শুরু করতে পারেন।
মনোনয়ন প্রক্রিয়ায় শরিক দলের সঙ্গে সমন্বয় রাখা হবে এবং যারা মনোনয়ন পাবেন না, তাদের অন্যভাবে মূল্যায়নের সুযোগ থাকবে।
সালাহউদ্দিন আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও গণতন্ত্রপন্থী শক্তিগুলোর সঙ্গে সমন্বয় রেখে ৩১ দফা বাস্তবায়নে কাজ করবে দল। জোট ও আসন বণ্টনেও শরিকদের গুরুত্ব দেওয়া হবে।
এদিকে এনসিপি জানিয়েছে, এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে জোট বা আসন সমঝোতার সিদ্ধান্ত নেয়া হয়নি, তবে তারা দেশের বিভিন্ন অঞ্চলে নির্বাচনী কার্যক্রম চালাবে।
মন্তব্য করুন
