

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দীপু মনির স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তির প্রসঙ্গ তুলে ধরে পতিত হাসিনার আমলে কারাবন্দি দুই ছাত্রদল নেতাকে বাবার মৃত্যুর সময় প্যারোল না দেওয়ার স্মৃতি স্মরণ করেছেন ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিম।
বৃহস্পতিবার (২০ আগস্ট) মধ্যরাতে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
পোস্টে শেখ তানভীল বারী হামিম দাবি করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা ও ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী আব্দুর রহিম রনি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা ইবরাহিম কবির মিঠু তাদের বাবার মৃত্যুর পরও প্যারোলে মুক্তির সুযোগ পাননি।
তিনি বলেন, ২০২২ সালের ৭ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে গ্রেপ্তার হন আব্দুর রহিম রনি। আর একই বছরের ২৯ নভেম্বর গ্রেপ্তার হন ইবরাহিম কবির মিঠু। তাদের বাবার মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে সারাদিন কারাগার ও জেলা প্রশাসকের কার্যালয়ে ঘোরাঘুরি করেও শেষবারের মতো বাবাকে দেখার সুযোগ দেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।
শেখ তানভীল বারী হামিমের ভাষ্য, এ ঘটনাগুলো তৎকালীন সরকারের সময়কার ‘নির্দয় ও নির্মমতার’ চিত্র তুলে ধরে।


