বৃহস্পতিবার
২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীর বিভাগীয় কমিশনারসহ ৩ জেলার ডিসি নিয়োগ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ০৫:৩৬ এএম আপডেট : ২০ আগস্ট ২০২৬, ০৫:৪৩ এএম
expand
রাজশাহীর বিভাগীয় কমিশনারসহ ৩ জেলার ডিসি নিয়োগ

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সদস্য পরিচালক মো. ইউসুফ আলীকে রাজশাহী বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে নাটোর, গাইবান্ধা ও রংপুরে নিয়োগ দেওয়া হয়েছে নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট।

বুধবার (১৯ আগস্ট) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে পৃথক দুটি প্রজ্ঞাপন দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, অতিরিক্ত সচিব মো. ইউসুফ আলীকে নিয়োগ দেওয়া হয়েছে রাজশাহী বিভাগীয় কমিশনার হিসেবে। এর আগে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সদস্য পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।

আরেক প্রজ্ঞাপনে বলা হয়, নতুন নিয়োগ পাওয়া তিন জেলা প্রশাসক হলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উপসচিব মোছা. সুমনী আক্তার, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর একান্ত সচিব (পিএস) ড. মো. মনিরুজ্জামান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ইসরাত জাহান। তাদের যথাক্রমে নাটোর, গাইবান্ধা ও রংপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) নাটোরের ডিসি আসমা শাহীন, গাইবান্ধার ডিসি মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এবং রংপুরের ডিসি মোহাম্মদ রুহুল আমিনকে প্রত্যাহার করা হয়।

একই দিন পৃথক আরেক প্রজ্ঞাপনে রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. এ এন এম বজলুর রশীদকেও পদ থেকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank