বৃহস্পতিবার
২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ০১:২২ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে গানবাজনা বাধা দেওয়াকে কেন্দ্র করে মাদরাসা শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও লাঠিচার্জের ঘটনায় তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে জেলা পুলিশ।

বুধবার (১৯ আগস্ট) জেলা পুলিশের পক্ষ থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে প্রত্যাহার করা তিন পুলিশ সদস্যের নাম বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার রাতে পুলিশ লাইন্সে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাটিকে জেলা পুলিশ সর্বাধিক গুরুত্বের সঙ্গে নিয়েছে। ঘটনার প্রাথমিক পর্যায়ে পুলিশ লাইন্সের গেট ও কম্পাউন্ড ডিউটিতে দায়িত্ব পালনে বিচ্যুতির অভিযোগে তিন পুলিশ সদস্যকে সব ধরনের দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

ঘটনার সার্বিক তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ওবায়দুর রহমানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ঘটনায় দায়ীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।

এর আগে মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে জেলা পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে উচ্চস্বরে গান-বাজনাকে কেন্দ্র করে পুলিশ ও মাদরাসা শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে হামলা, সংঘর্ষ ও লাঠিচার্জের ঘটনা ঘটে। এ ঘটনায় মাদরাসা শিক্ষার্থী ও পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হন। পরে উত্তপ্ত পরিস্থিতির কারণে জেলা পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানটি পণ্ড হয়ে যায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank