শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

চারটি বুলেটপ্রুফ গাড়ি কিনতে অনুমতি পেল বিএনপি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ০৪:১৪ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে চারটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বিএনপির নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর জানিয়েছেন, নির্বাচনের সময়ে খালেদা জিয়া ও তারেক রহমান সারাদেশে প্রচারে অংশ নেবেন এবং মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন। তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে অনুমোদিত গাড়িগুলোর মধ্যে রয়েছে দুটি বুলেটপ্রুফ প্রাইভেট কার এবং দুটি বুলেটপ্রুফ মিনি বাস।

এছাড়াও বিএনপি দলীয়ভাবে একটি শটগান ও দুটি পিস্তলের লাইসেন্সের জন্য আবেদন করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই আবেদন এখনও প্রক্রিয়াধীন।

সূত্র জানিয়েছে, খালেদা জিয়ার নির্বাচনি সফরের জন্য বিশেষভাবে তৈরি একটি বুলেটপ্রুফ মিনিবাস জাপান থেকে আনা হচ্ছে। যানবাহনটি তার স্বাস্থ্য ও নিরাপত্তা বিবেচনায় কাস্টম ডিজাইনে প্রস্তুত করা হয়েছে। এছাড়া তারেক রহমানের জন্যও জাপান থেকে আরেকটি বুলেটপ্রুফ গাড়ি আনা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন