শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

দাবি মানা না হলে ডিসি অফিস ঘেরাও করা হবে: মির্জা ফখরুল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ০২:১৮ পিএম আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ০২:২৩ পিএম
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
expand
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সার সংকট ও কৃষকদের দাবি উপেক্ষা করলে ডিসি অফিস ঘেরাও করার সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি সতর্ক করেছেন, “আমলাতন্ত্র এমনভাবে চলতে পারবে না।”

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাট ঈদগাহ মাঠে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “দেশের মানুষ পিআর বাদ দিয়ে স্বতন্ত্রভাবে নির্বাচন চায়। ভোটাধিকার প্রতিষ্ঠা ও জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার অধিকার আমরা নিশ্চিত করতে চাই।”

ফখরুল অভিযোগ করেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য ভোট ও মানুষের অধিকার ভূলুণ্ঠিত করেছে। “গত ১৫ বছরে আমরা ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছি। আগামী ২৬ সালের ফেব্রুয়ারি নির্বাচনে জনগণ গণতান্ত্রিকভাবে অংশগ্রহণ করবে।”

শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, “আমরা নির্বাচিত হলে পুরো শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করা হবে। ভোটের সময় জনগণকে সঙ্গে থাকার আহ্বান জানাই।”

সভায় বিএনপির জেলা সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিনসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন