

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) রাকসু নির্বাচনের দিন ‘অস্ত্র বিতরণ’ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী দাবি করেছেন, প্রধান ফটকের পাশে কিছু ব্যক্তি প্রকাশ্যে অস্ত্র বিতরণ করছেন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করে তিনি লেখেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের বিপরীতে প্রকাশ্যে অস্ত্র বিলি করছে জামায়াত-শিবিরের লোকজন।”
বিষয়টি নিয়ে মন্তব্য জানতে চাইলে রাহী বলেন, “ভোটগ্রহণ শেষ হলে বিস্তারিত জানাব।”
অন্যদিকে, ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মুজাহিদ ফয়সাল অভিযোগটি ‘অসত্য ও উদ্দেশ্যমূলক’ বলে দাবি করেন।
তিনি বলেন, “ভিডিওটিতে কারও মুখ পরিষ্কার দেখা যাচ্ছে না। এটি একটি পরিকল্পিত অপপ্রচার, যার মাধ্যমে নির্বাচনের পরিবেশ অশান্ত করার চেষ্টা চলছে।”
তিনি আরও অভিযোগ করেন, “ছাত্রদল ইচ্ছাকৃতভাবে ভয়ভীতি ছড়িয়ে ভোটারদের অংশগ্রহণ কমানোর কৌশল নিচ্ছে।”
এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) উপকমিশনার গাজিউর রহমান বলেন, “ভিডিওটি আমরা পর্যালোচনা করেছি। তদন্তে দেখা গেছে এটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এটি একটি গুজব, যা সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে।”
মন্তব্য করুন
