রবিবার
২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর বিভাগের নেতাদের সঙ্গে বৈঠক করলেন তারেক রহমান

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ১০:৫৭ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

সরকার গঠনের পাঁচ মাস পর সাংগঠনিক কার্যক্রমে আরও সক্রিয় হয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি এবার তিনি দলের তৃণমূল পর্যায়ের নেতাদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় শুরু করেছেন।

এরই অংশ হিসেবে শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে রংপুর বিভাগের মাঠপর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, এটি ধারাবাহিক সাংগঠনিক বৈঠকের অংশ। তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতেই দলের চেয়ারম্যান তারেক রহমান বিভিন্ন অঞ্চলের নেতাদের সঙ্গে মতবিনিময় করছেন।

তিনি বলেন, এসব বৈঠকে তারেক রহমান মাঠপর্যায়ের সাংগঠনিক কার্যক্রমের খোঁজখবর নিচ্ছেন এবং নেতাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন।

বৈঠকে রংপুর মহানগর, রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাট জেলার নেতারা অংশ নেন। এ সময় তারা নিজ নিজ জেলার সাংগঠনিক কার্যক্রম, চ্যালেঞ্জ ও সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন। তারেক রহমান তাদের বক্তব্য শোনেন এবং সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

বৈঠকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুদু এবং সহসাংগঠনিক সম্পাদক আবদুল খালেক উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন