বৃহস্পতিবার
০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

খসড়া চূড়ান্ত: যেকোনো সময় স্বেচ্ছাসেবক দলের কমিটি

মো. ইলিয়াস
প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ১০:৫৪ পিএম আপডেট : ০৮ জুলাই ২০২৬, ১১:১৫ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃত্বে পরিবর্তনের পরিকল্পনা নিয়েছে বিএনপির হাইকমান্ড। এরই অংশ হিসেবে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। সংগঠনটির সভাপতি এস এম জিলানী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক রাজিব আহসান সংসদ সদস্য হওয়ার পাশাপাশি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। ফলে দুজনের কেউই আগের মতো সংগঠনে সময় দিতে পারছেন না। এমন পরিস্থিতিতে সংগঠনটির নতুন কমিটি গঠন অপরিহার্য হয়ে উঠেছে।

স্বেচ্ছাসেবক দলের নতুন কেন্দ্রীয় কমিটি যেকোনো সময় ঘোষণা করা হতে পারে। দলটির নতুন নেতৃত্ব চূড়ান্ত করতে বিএনপির শীর্ষ পর্যায়ে আলোচনা প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে দলীয় একাধিক সূত্র জানিয়েছে।

বিএনপি সূত্র জানায়, গত শনিবার বিএনপির চেয়ারম্যান তারেক রহমান গুলশানে দলীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি, ঢাকা জেলা বিএনপি এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতাদের সঙ্গে পৃথক বৈঠক করেন। এছাড়া আগামী শনিবার প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর বিএনপির শীর্ষ দুই নেতার বৈঠকের কথা রয়েছে। পাশাপাশি তারেক রহমান নিজে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নির্ধারিত সময়ে কথা বলবেন। শিগগিরই তিনি দলীয় কার্যালয়ে নিয়মিত অফিস করবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সূত্র জানায়, সংগঠনকে আরও গতিশীল করতে তরুণ, পরীক্ষিত ও ত্যাগী নেতাদের সমন্বয়ে নতুন কেন্দ্রীয় কমিটি গঠনের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে ছাত্ররাজনীতি থেকে উঠে আসা কয়েকজন সাবেক নেতাও নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন বলে আলোচনা রয়েছে।

চলতি সপ্তাহে কিংবা দ্রুত সময়ের মধ্যে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আংশিক কমিটির ঘোষণা আসতে পারে। সংগঠনের নতুন কমিটি গঠন-পুনর্গঠনের খবরে পদপ্রত্যাশীদের মধ্যে উদ্দীপনা তৈরি হয়েছে। তারা বিগত আন্দোলন-সংগ্রামে নিজেদের ভূমিকা তুলে ধরতে হাইকমান্ড ও নীতিনির্ধারকদের সঙ্গে যোগাযোগ রাখছেন।

জানা গেছে, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে স্বেচ্ছাসেবক দলের শীর্ষ ৩ নেতা অংশ নেন। তারা হলেন- সংগঠনটির সাধারণ সম্পাদক রাজীব আহসান, সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আলী ও সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান। বৈঠকে তারেক রহমান নেতাদের কাছে সাংগঠনিক অবস্থা ও সারা দেশে কমিটির বিষয়ে জানতে চান। একই সঙ্গে সংগঠনের মেয়াদোত্তীর্ণ কেন্দ্রীয় কমিটি ভেঙে নতুন কমিটি দেওয়ার ইঙ্গিত দেন।

বৈঠকে আলোচনার বিষয়ে জানতে চাইলে স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান এনপিবি নিউজকে বলেন, স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি দেবে এই বিষয়ে আলোচনা করেছে বিএনপি চেয়ারম্যান। কমিটির কাজ শুরু করেছে, অল্প দিনের মধ্যেই হয়ে যাবে। যেহেতু স্বেচ্ছাসেবক দলের সভাপতি এমপি এবং সাধারণ সম্পাদক মন্ত্রী হয়েছে তাই এই কমিটি আগে হওয়ার সম্ভবনা রয়েছে। আপাতত পূর্ণঙ্গ কমিটি নয়, আংশিক কমিটি ঘোষণা করা হবে বলেও জানান নাজমুল হাসান।

এর আগেও বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আলী এবং সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান। তখন সংগঠন পুনর্গঠনের বিষয়ে তারা তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেন। তখন নতুন কমিটি দেওয়ার বিষয়ে আশ্বস্ত করেন তারেক রহমান। একই ইস্যুতে আবারও তাদের সাথে বৈঠক করলেন বিএনপি চেয়ারম্যান।

নতুন কমিটিতে আলোচনায় রয়েছেন- স্বেচ্ছাসেবক দলের বর্তমান কমিটির সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন, সরদার মো. নূরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জহির উদ্দিন তুহিন, কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক নূরুল হুদা বাবু, আব্দুর রহিম হাওলাদার সেতু, কাজী মোক্তার হোসেন, রফিকুল ইসলাম রফিক, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. হারুন অর রশিদ, ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকন ও কাজী রওকুল ইসলাম শ্রাবণের নাম তৃণমূলে বেশ জোরালোভাবে আলোচিত হচ্ছে।

স্বেচ্ছাসেবক দলের এস এম জিলানীকে সভাপতি এবং রাজিব আহসানকে সাধারণ সম্পাদক করে ২০২২ সালের ৪ সেপ্টেম্বর কমিটি গঠন করা হয়। কমিটির মেয়াদ ইতোমধ্যেই শেষ হয়েছে। এর মধ্যে পরিস্থিতিও বদলেছে। সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক বর্তমান সরকারের দায়িত্বে থাকায় ফলে দুজনের কেউই আগের মতো সংগঠনে সময় দিতে পারছেন না। এমন পরিস্থিতিতে দেয়া হচ্ছে সংগঠনটির নতুন কমিটি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Morocco
Scheduled
10 Jul, 02:00 AM
VS
World Cup