

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসি বাংলায় দেওয়া দুই পর্বের বিশেষ সাক্ষাৎকার ‘গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন দিগন্ত উন্মোচন’ এবার বড় পর্দায় প্রদর্শন করা হয়েছে ঢাকায়।
রোববার (১২ অক্টোবর) রাত সাড়ে ১০টায় রাজধানীর পলাশী মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় এ প্রদর্শনীর আয়োজন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাবির সলিমুল্লাহ মুসলিম হলের সাবেক সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক।
প্রদর্শনী শুরুর আগে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর জনসাধারণের অংশগ্রহণে শুরু হয় সাক্ষাৎকার প্রদর্শন।
জানা গেছে, তারেক রহমানের বক্তব্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে নিজ উদ্যোগেই এই প্রদর্শনীর আয়োজন করেন ছাত্রদল নেতা তারিক। এতে শিশু, শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরিজীবী, রিকশাচালক ও পথচারীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। অনেককে তারেক রহমানের বক্তব্য চলাকালে স্লোগান দিতে দেখা যায়।
প্রদর্শনী আয়োজনের কারণ জানতে চাইলে তরিকুল ইসলাম তারিক বলেন, আমাদের নেতার কথাগুলো যেন দেশের সাধারণ মানুষ সরাসরি জানতে পারেন এ কারণেই আমি তার সাক্ষাৎকারটি বড় পর্দায় দেখানোর উদ্যোগ নিয়েছি।
তিনি আরও বলেন, তারেক রহমান ১৭ বছর ধরে দেশের বাইরে থাকলেও মানুষের মুক্তির জন্য অবিরাম সংগ্রাম করছেন। বিদেশি গণমাধ্যমে তার সাম্প্রতিক সাক্ষাৎকারে যে বার্তা তিনি দিয়েছেন, তা দেশের প্রতিটি নাগরিকের জানা জরুরি বলে আমি মনে করি।
এই উদ্যোগকে ঘিরে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ দেখা দেয়। রাতের আয়োজনে উপস্থিত দর্শকরা সাক্ষাৎকার শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন।
মন্তব্য করুন
