

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


২০২৪-এর জুলাইয়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় সারা দেশের আওয়ামী লীগের দলীয় অফিসগুলো আমরা পুড়িয়ে দিয়েছিলাম; আগুন জ্বালিয়ে দিয়েছিলাম বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
গত শনিবার (৪ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন-২০২৬’-এ বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল বলেন, ৪ আগস্ট ছাত্রলীগকে বিতাড়িত করার ক্ষেত্রে যাত্রাবাড়ী, শাহবাগসহ সকল ক্ষেত্রে ছাত্রদল, যুবদল ও বিএনপি অগ্রভাগে ভূমিকা পালন করেছে।
রাকিবুল ইসলাম রাকিব বলেন, সে সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আমাদের বারবার ফোন করে সহযোগিতা চেয়েছেন। আমরাও তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছি।
