রবিবার
০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

'স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে জামায়াত-এনসিপির মিথ্যা বয়ানের রাজনীতি শেষ হয়ে গেছে'

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ০১:১১ এএম
রাশেদ খান
expand
রাশেদ খান

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর জামায়াত-এনসিপির মিথ্যা বয়ানের রাজনীতি শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খান।

শনিবার (৪ জুলাই) রাতে দেয়া এক ফেসবুক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

স্ট্যাটাসে তিনি লিখেন,'আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের মাধ্যমে মোটামুটি জামায়াত-এনসিপির মিথ্যা বয়ানের রাজনীতি শেষ হয়ে গেছে। 'আওয়ামীলীগের রাজনৈতিক পতন হয়েছে, আর দাফন হয়েছে দিল্লিতে, এই বাংলাদেশে আওয়ামীলীগ আর রাজনীতি করতে পারবেনা। সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামীলীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, আইসিটিতে দলের বিচার চলছে!' ঠিক এই বিষয়গুলো নিয়ে জামায়াত-এনসিপি রাজনীতি করছিলো।

তিনি আরও লিখেন, বিএনপির বিরুদ্ধে আওয়ামীলীগের পুনর্বাসনের অভিযোগ করে গণঅভ্যুত্থানপন্থী জনগণকে লাগাতার ক্ষেপিয়ে তুলছিলো। আজকে সেই অপরাজনীতির কবর রচিত হয়েছে। জামায়াত-এনসিপির উচিত এখন রাষ্ট্র পুনর্গঠনের রাজনীতি করা। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে শুধুমাত্র ক্ষমতায় আসার জন্য মিথ্যা বয়ানের রাজনীতি স্থায়ী হবেনা। মিথ্যা যতোও জনপ্রিয়তা পাক না কেন, একসময় না একসময় পতন হবেই। ঠিক আজকে জামায়াত-এনসিপির প্রোপাগাণ্ডার পতন হয়েছে.....'

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Paraguay VS France
Scheduled
05 Jul, 03:00 AM
VS
World Cup