শনিবার
০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শাওন কি শেখ হাসিনার চেয়েও পাওয়ারফুল, প্রধানমন্ত্রীর সামনেই প্রশ্ন ছাত্রদল নেতার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ০৫:০১ পিএম আপডেট : ০৪ জুলাই ২০২৬, ০৫:১৯ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সভাপতি আবু হোরায়রা বলেছেন, ‘মেহের আফরোজ শাওন কি শেখ হাসিনার চেয়েও বেশি পাওয়ারফুল নাকি? তিনি জুলাই যোদ্ধাদের অপমান করেছেন। তিনি এই দুঃসাহস কোথায় পেলেন?’

শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন’-এ বক্তব্যে আবু হোরায়রা প্রধানমন্ত্রীর সামনেই এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা মেহের আফরোজ শাওনের একটি ফেসবুক পোস্টে অনেক মর্মাহত হয়েছি। তিনি শেখ হাসিনার চেয়ে বেশি পাওয়ারপুল নাকি? এখনো তিনি পাওয়ার বহন করেন! তিনি জুলাই যোদ্ধাদের অপমান করেছেন। এই দুঃসাহস কোথায় পেলেন তিনি? আমরা অতি দ্রুত শাওনের বিচার দেখতে চাই।’

এ সময় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান উল্লেখ করেন ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সভাপতি।

‘৩৬ জুলাই’-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ ও ‘আমরা জুলাই যোদ্ধা’ যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে। জাতীয় সংসদের প্রধান হুইপ নুরুল ইসলাম মনির সভাপতিত্বে আয়োজিত স্মরণসভায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Canada VS Morocco
Scheduled
04 Jul, 11:00 PM
VS
World Cup