রবিবার
১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কান ধরে ‘জেন জি’ দের কাছে ক্ষমা চাইলেন সোনাক্ষী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ১০:৫৩ এএম
এনপিবি কোলাজ
expand
এনপিবি কোলাজ

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এক ভিডিও বার্তা দিয়ে আলোচনায় এসেছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা।

ভিডিওতে তিনি তরুণ প্রজন্ম অর্থাৎ 'জেন জি' (Gen Z)-এর কাছে ক্ষমা চেয়ে ক্যামেরার সামনে কান ধরে ওঠবস করেন এবং নিজের মাথার টুপি খুলে মাটিতে ফেলে সম্মান জানান।

ভিডিওতে আবেগপ্লুত সোনাক্ষী বলেন, তিনি জেন জি-কে আগে খুব হালকাভাবে নিয়েছিলেন এবং ভেবেছিলেন তাদের দিয়ে বিশেষ কিছু হবে না।

কিন্তু তাদের সাম্প্রতিক ভূমিকার প্রশংসা করে তিনি জানান, তিনি ভুল ছিলেন এবং ভবিষ্যতে আর কখনো তাদের ছোট করে দেখবেন না।

জেন জি-র উদ্যমকে স্যালুট জানিয়ে তিনি নিজেও তাদের একজন হতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে তরুণদের আন্দোলন শুরু থেকেই সমর্থন জানিয়ে আসছিলেন সোনাক্ষী।

তাই তার এই মজাদার অথচ আন্তরিক ভিডিওটিকে আন্দোলনের প্রতি সংহতি ও তাদের বিজয়ের প্রতীক হিসেবেই দেখছেন নেটিজেনরা।

অনেকেই মন্তব্য করেছেন যে এই জয় শুধু তরুণদের নয়, শুরু থেকে পাশে থাকা সোনাক্ষীরও।

সোনাক্ষীর পাশাপাশি বীর দাস, প্রিয়াঙ্কা চোপড়া, বিজয় বর্মা ও টুইঙ্কেল খান্নার মতো অনেক তারকাও ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর সামাজিক মাধ্যমে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank