

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী ৮ মার্চ ইফতার মাহফিল অনুষ্ঠিত হতে পারে।
রবিবার (১ মার্চ) দলীয় সূত্র এ তথ্য জানান। ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকতে পারেন। বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্ট ব্যক্তিদের এ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে।
প্রতিবছরের মতো এবারও রাজনীতিবিদ ও বিশিষ্টজনদের সম্মানে ইফতার আয়োজন করছে বিএনপি। এ আয়োজনের ধারাবাহিকতায় পরবর্তীতে কূটনীতিকদের সম্মানেও পৃথক ইফতার মাহফিলের আয়োজন করা হবে বলে জানা গেছে।
মন্তব্য করুন
