

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দলের চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান–এর নেতৃত্বে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রীর সমন্বয়ে নতুন মন্ত্রিপরিষদের তালিকা ঘোষণা করেছে বিএনপি। তবে এই মন্ত্রিসভা থেকে দলটির একাধিক প্রভাবশালী ও জ্যেষ্ঠ নেতা বাদ পড়েছেন, যা রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।
দলীয় সূত্র জানায়, এবারের মন্ত্রিসভায় বিএনপির স্থায়ী কমিটির কয়েকজন অভিজ্ঞ নেতাকে রাখা হয়নি। বাদ পড়া নেতাদের মধ্যে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আব্দুল মঈন খান, খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, আমানউল্লাহ আমান ও গয়েশ্বর চন্দ্র রায়। এ ছাড়া জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী–কেও নতুন মন্ত্রিসভায় রাখা হয়নি।
নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভী ছাড়া বাদ পড়া অন্য নেতারা অতীতে বিএনপি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। ফলে তাঁদের বাদ পড়া দলের ভেতরে ও বাইরে ব্যাপক আলোচনা তৈরি করেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের মন্ত্রিসভা গঠনে বিএনপি নেতৃত্ব নতুন নেতৃত্বকে এগিয়ে আনার পাশাপাশি সাংগঠনিক ভারসাম্য রক্ষার কৌশল নিয়েছে। তবে জ্যেষ্ঠ ও অভিজ্ঞ নেতাদের বাদ পড়া ভবিষ্যতে দলীয় রাজনীতিতে কী প্রভাব ফেলবে, তা নিয়েও কৌতূহল তৈরি হয়েছে।
মন্তব্য করুন
