বুধবার
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর সাথে ড. ইউনূসের শুভেচ্ছা বিনিময়

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৯ পিএম আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪২ পিএম
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ও প্রধানমন্ত্রী তারেক রহমানের
expand
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ও প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সদস্যদের শপথ গ্রহণ শেষে এই শুভেচ্ছা বিনিময় করেন তারা।

শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বিদায়ী প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস শুভেচ্ছা বিনিময় করেন। প্রফেসর মুহাম্মদ ইউনূসের ভেরিফাইড ফেসবুক পেইজে এই সংক্রান্ত একটি পোস্ট দেয়া হয়।

এদিন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। পরে, তারেক রহমানের নেতৃত্বে গঠিত প্রথম মন্ত্রিসভায় নবীন-প্রবীণ মিলিয়ে ৪৯ জন সদস্য শপথ নিয়েছেন।

এরই মাধ্যমে শেষ হলো গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত হওয়া অন্তর্বর্তী সরকারের মেয়াদ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X