শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

চরমোনাইকে পীর বলে, পীর নয় ভণ্ড: এ্যানি 

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২১ পিএম আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৬ পিএম
expand
চরমোনাইকে পীর বলে, পীর নয় ভণ্ড: এ্যানি 

২০১৪, ১৮ ও ২৪ এর নির্বাচনে হাসিনাকে সহযোগিতা করে হাসিনার স্থায়িত্ব বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এই চরমোনাই পীর, এই ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, এই পাখা মার্কা ছিল বাংলাদেশের মানুষের আরেকটি জাতীয় বেইমান হিসেবে চিহ্নিত। চরমোনাইকে পীর বলে, পীর নয় ভণ্ড বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলা পূর্ব বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। জেলা আউটার স্টেডিয়ামে এ সম্মেলনের আয়োজন করা হয়।

তিনি বলেন, ১৭ বছর ইসলামী শাসনতন্ত্র আন্দোলন হাসিনাকে স্থায়িত্ব দিয়েছিল। এমন কোনো দালালি পাখা মার্কার ছিল না যে তারা করে নাই।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, তারা আজকে নির্বাচনের বিরুদ্ধে যে আন্দোলন করছে। ১৭ বছর আমরা যখন লড়াই করেছি সংগ্রাম করেছি, তখনতো আমরা এই পাখা মার্কাকে পাইনি। আজকে ইসলামী দলগুলো থ্রেট দেখায়, মিছিল করেন, মিটিং করেন, বৃদ্ধাঙ্গুলি দেখান, নির্বাচনী পরিবেশকে বিঘ্নিত করেন।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করার মধ্য দিয়ে আমরা একটা জাতীয় ঐক্যমতের সরকার নিয়ে আসতে পারি। যেখানে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট রয়েছে। নিচের কক্ষে নির্বাচিত প্রতিনিধিরা থাকবেন এবং উচ্চকক্ষে যারা নির্বাচিত হতে পারবেন না, শ্রেণিভিত্তিক বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেই উচ্চ কক্ষে যখন বসবেন তখন এটা একটা সমঝোতামূলক অথবা ঐক্যের মধ্য দিয়ে জাতীয় ঐক্যমতের সরকার গঠন করা যেতে পারে।

সদর উপজেলা পূর্ব বিএনপির আহ্বায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ইসমাইল জবি উল্যাহ। এতে স্বাগত বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন