সোমবার
১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কলকাতায় আর্থিক সংকটে আ.লীগের এমপি-মন্ত্রীরা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ০১:১০ পিএম আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ০১:১৫ পিএম
ছবি: এনপিবি গ্রাফিক্স
expand
ছবি: এনপিবি গ্রাফিক্স

ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক পট পরিবর্তন হলে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগের শীর্ষ নেতা ও সাবেক সংসদ সদস্যরা অত্যন্ত সাদামাটা জীবন কাটাচ্ছেন। এছাড়া বর্তমানে তারা বেশ আর্থিক সংকটের মধ্যে দিয়ে চলছেন।

সম্প্রতি বিবিসি বাংলার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

কলকাতার বিভিন্ন এলাকায় পরিচয় গোপন করে দিন কাটানো এসব নেতার জীবনযাত্রা আগের মতো সচ্ছল নয়।

বিবিসি বাংলার এক প্রতিবেদনে জানা যায়, পশ্চিমবঙ্গে বর্তমানে দলটির প্রেসিডিয়াম সদস্য, সাবেক এমপি এবং সহযোগী সংগঠনের অন্তত ৭০ জন শীর্ষ নেতা ও প্রায় ৪০ জন পুলিশ কর্মকর্তা অবস্থান করছেন।

একসময়ে প্রভাবশালী এই রাজনৈতিক ব্যক্তিরা এখন মূলত আত্মীয় ও বন্ধুবান্ধবের আর্থিক সহায়তার ওপর নির্ভর করে বেঁচে আছেন।

জানা যায়, নিরাপত্তা ও আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেকেই পরিবার ছাড়া, আবার কয়েকজন মিলে একটি বাসা ভাড়া নিয়ে থাকছেন।

বাংলাদেশে থাকাকালীন ব্যক্তিগত গাড়িতে চলাফেরা করলেও বর্তমানে তাদের প্রধান বাহন ট্যাক্সি ও গণপরিবহন। কলকাতার বিভিন্ন অলিগলিতে পরিচয় লুকিয়ে অত্যন্ত সতর্কতার সঙ্গে দিন পার করছেন নির্বাসিত এই রাজনৈতিক ব্যক্তিত্বরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন