শনিবার
০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যই এই লংমার্চ: কর্নেল অলি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ এএম
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ
expand

‘আর কখনও বিএনপিকে ভোট দেব না’-মানুষের মুখে এমন কথা শোনা যাচ্ছে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এ কথা বলেন।

কর্নেল অলি আহমদ বলেন, ‘আমার বয়স এখন ৮৮ বছর। এতদিনে কখনো শুনিনি, কোনো সরকার গঠন হওয়ার পরপরই মানুষ বলছে, এই সরকার টিকবে না। এখন মানুষ বলছে, আর কখনও বিএনপিকে ভোট দেব না।’

লংমার্চে অংশ নেওয়া নেতাকর্মীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এত সকালে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিই প্রমাণ করে, জনগণের মধ্যে ব্যাপক সমর্থন রয়েছে। তারেক রহমান তার দলের নেতাকর্মীদের ঘুম থেকে জাগানোর চেষ্টা করতে পারেন। কারণ, তারা দেরিতে ঘুম থেকে ওঠেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের প্রসঙ্গ টেনে অলি আহমদ বলেন, একসময় তিনি বলতেন, ‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাড়।’ এখন তিনি কী বলেন?

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বেগম জিয়ার অনুরোধে তাকে তিনি একসময় নিজের এলাকায় নিয়ে গিয়েছিলেন। মানুষ তাকে ‘শিলং সালাহউদ্দিন’ বলে। তিনি বলেছিলেন, কোরআন-সুন্নাহ অনুযায়ী দেশ পরিচালনা করবেন। এখনো কি তিনি সেই অবস্থানে আছেন?

অলি আহমদ বলেন, সৎ ও ঈমানদার মানুষদের দিয়ে দেশ পরিচালনা করতে হবে। বেইমান, মুনাফেক ও বিদেশি দালালদের দিয়ে দেশ চলবে না।

তিনি বলেন, ১১ দলীয় জোটের আন্দোলন প্রথম ধাপ শেষ করে দ্বিতীয় ধাপে প্রবেশ করেছে। সরকার দাবিগুলো মেনে না নিলে আইনানুগভাবেই তা আদায় করা হবে। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যই এই লংমার্চ।

লংমার্চ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা সন্ত্রাসী নই। আমরা সত্যিকারের মুসলমান। কোরআন ও সুন্নাহ অনুসরণ করে সুশাসন প্রতিষ্ঠা করতে চাই।’

তিনি আরও বলেন, লংমার্চ শান্তিপূর্ণ থাকবে। তবে কেউ যদি পথে বাধা সৃষ্টি করে, তাহলে তার চেয়ে শক্তভাবে মোকাবিলা করা হবে। তারা কোনো খাবারের আয়োজনের জন্য চট্টগ্রাম যাচ্ছেন না, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্যই এই কর্মসূচি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank