

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে বিশ্বাসযোগ্য নির্বাচন এবং জনগণের আস্থার জায়গায় রাজনৈতিক লড়াই দরকার—এমন মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
তার মতে, যারা রাজনীতিকে নিজের স্বার্থে ব্যবহার করে, তাদেরকে ভোটের মাধ্যমে হারানোই এখন সময়ের দাবি।
রবিবার (১৯ অক্টোবর) ঢাকার জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত ‘জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষা ও জুলাই সনদ’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই সভার আয়োজন করে গণশক্তি সভা।
জুলাই সনদের গুরুত্ব তুলে ধরে মান্না বলেন, এই সনদ নিছক একটি কাগজ নয়, এটা রাজনৈতিক ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়ার সুযোগ। আমাদের শাসন ব্যবস্থায় গুণগত পরিবর্তনের লক্ষ্যে জাতি বহুদিন ধরে আন্দোলন চালিয়ে আসছে—এখন তা বাস্তবায়নের সময়।
তিনি আরও বলেন, গণতান্ত্রিক কাঠামোতে গঠনতান্ত্রিক দলগুলোর গঠনমূলক ভূমিকা পালন করা অত্যন্ত জরুরি। আমরা চাই এমন একটি নির্বাচন, যা দেশের মানুষ গ্রহণযোগ্য বলবে। আর সেই লক্ষ্যে এখন থেকে সক্রিয় থাকা দরকার।
তার ভাষায়, “আস্থা ও বিশ্বাস তৈরির লড়াইয়ে জিততে হলে আমাদের রাজনীতি থেকে অসততা, ধান্দাবাজি ও ব্যক্তিগত স্বার্থের রাজনীতিকে পরাজিত করতে হবে। প্রকৃত গণতন্ত্রে এসবের ঠাঁই নেই।”
সভায় আরও বক্তব্য রাখেন সাবেক সচিব ও কূটনীতিক আবদুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির ও আইনজীবী ড. মো. হেলাল উদ্দিন।
এছাড়াও মতবিনিময় সভায় অংশ নেন— গণমুক্তি জোটের চেয়ারম্যান ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ, সাংবাদিক ও কলাম লেখক সাদেক রহমান, গণঅধিকার পরিষদের নেতা হাবিবুর রহমান রিজু,
ড. হুমায়ুন কবির, ড. এ আর খান, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন মজুমদার, অ্যাডভোকেট শেখ সাইফুদ্দিন ফিরোজ , লেখক-গবেষক এমরান চৌধুরী, আলাউদ্দিন কামরুল ও আয়েশা সিদ্দিকা
নতুন ধারা জনতার পার্টির চেয়ারম্যান আব্দুল আহাদ নূর, জাস্টিস পার্টির চেয়ারম্যান আবুল কাশেম মজুমদার, ইলা ইয়াসমিন প্রমুখ।
মন্তব্য করুন
