শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতসহ সমমনা রাজনৈতিক দলগুলোর নতুন কর্মসূচি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ০৪:২০ পিএম আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ০৪:৫৯ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও খেলাফত মজলিসসহ সমমনা রাজনৈতিক দলগুলো নতুন কর্মসূচি ঘোষণা করেছে। ৫ দফা দাবির বাস্তবায়নে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

রোববার (১৯ অক্টোবর) এ কর্মসূচি ঘোষণা করে দলগুলো।

রোববার (১৯ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে দাবি ও কর্মসূচি ঘোষণা করেন খেলাফত মজলিস মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

কর্মসূচির আওতায় ২০ অক্টোবর রাজধানীতে, ২৫ অক্টোবর বিভাগীয় শহরে এবং ২৭ অক্টোবর জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঘোষণা করেছে দলগুলো।

জুলাই সনদের আইনি ভিত্তি, গণভোট, পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবি বাস্তবায়নে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে সমমনা রাজনৈতিক দলসমূহের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমদ, খেলাফত মজলিস সিনিয়র নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, বাংলাদেশ খেলাফত মজলিস মহাসচিব মাওলানা জালাল উদ্দিন, বাংলাদেশ নেজামে ইসলামী পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, জাগপা মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মহাসচিব নিজামুল হক নাঈম।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন