শনিবার
০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে বারবার রক্তক্ষয়ী আন্দোলন হলেও প্রত্যাশিত মুক্তি আসেনি: রেজাউল করীম

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬, ০৬:৩৯ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

দেশে বারবার রক্তক্ষয়ী আন্দোলন হলেও প্রত্যাশিত মুক্তি, শান্তি ও সমৃদ্ধি আসেনি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

শুক্রবার (৭ আগস্ট) রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণের শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

রেজাউল করীম বলেন, দেশে বারংবার রক্তক্ষয়ী আন্দোলন হচ্ছে। আমাদের বীর জনতা অন্যায়, বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করেছেন কিন্তু প্রত্যাশিত মুক্তি, শান্তি ও সমৃদ্ধি আসে নাই। কারণ প্রতিটি পরিবর্তনের পর এমন লোকদের হাতে ক্ষমতা এসেছে, তারাও আগের বন্দোবস্তে, আগের নিয়মে দেশ পরিচালনা করেছেন। জুলাই গণঅভ্যুত্থানের পরও একই ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি হয়েছে। আগামীতে এটা আর হতে দেওয়া হবে না। সেজন্য দেশের সব স্তরের ক্ষমতা পরিশুদ্ধ আত্মা ও শুদ্ধ চিন্তাধারার মানুষের হাতে নিতে হবে। তারই ধারাবাহিকতায় ঢাকা মহানগর দক্ষিণ তৃণমূলের প্রতিটি ক্ষমতার কেন্দ্র আপনাদের আয়ত্তে নিতে হবে। তাহলে এদেশের মানুষের হাজার বছরের আকাঙ্ক্ষিত শান্তি ও মুক্তি নিশ্চিত হবে।

ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও দলের সহকারী মহাসচিব মাওলানা শেখ ফজলুল করীম মারুফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ নির্দেশনা দেন দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ুম এবং ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘোষিত ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে জায়গা পেয়েছেন- সহ-সভাপতি জি এম রুহুল আমিন, আনোয়ার হোসেন, এম এইচ মোস্তফা, আব্দুল আউয়াল মজুমদার ও মাওলানা আব্দুল রাজ্জাক।

সেক্রেটারি হয়েছেন কে এম শরীয়াতুল্লাহ, জয়েন্ট সেক্রেটারি মুহাম্মাদ ফজলুল হক মৃধা, অ্যাসিস্টেন্ট সেক্রেটারি মুফতি আব্দুল আহাদ, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খোকন, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা কামাল হোসাইন, হাফেজ মাওলানা নাজির আহমাদ শিবলী, টি এম মাহফুজ, হাফেজ সালাহউদ্দীন, মাওলানা তারিক মাসউদ, বেলাল হোসেন আরিফ ও মুফতি মাওলানা ওমর ফারুক, প্রচার সম্পাদক হাফেজ মাওলানা শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মাওলানা গাজী নাজিমুদ্দীন এবং অর্থ ও প্রকাশনা সম্পাদক আলহাজ আব্দুর রহমান।

এছাড়া পদ পেয়েছেন- প্রশিক্ষণ সম্পাদক হাফেজ মাওলানা ইউসুফ আহমাদ মানসুর, দাওয়াহ ও জনশক্তি সম্পাদক মুফতি আল-আমীন আল ইহসান, আইন ও মানবাধিকারবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ওসমান গণী, ছাত্রী ও মহিলা ইউনিট সম্পাদক হাফেজ মাওলানা মাহবুবুর রহমান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক আকন এবং শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক আলহাজ এমদাদুল ফেরদৌস।

সেই সঙ্গে আছেন- নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক মাহবুবুর রহমান নাহিয়ান, সহ-প্রচার সম্পাদক হাফেজ মাওলানা আব্দুর রহমান, সহ-দপ্তর সম্পাদক মুহাম্মাদ বিলাল হোসাইন পাটোয়ারী, সহ-অর্থ ও প্রকাশনা সম্পাদক গাজী মুহাম্মাদ আলী হায়দার, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মানসুর, সহ-দাওয়াহ ও জনশক্তি সম্পাদক মাওলানা নিজাম উদ্দীন, সহ-ছাত্রী ও মহিলা ইউনিট সম্পাদক মাওলানা মুহাম্মাদ আবু বকর এবং সহ-নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক মুহাম্মাদ আবু হানিফ।

সদস্য হয়েছেন- ডা. শহিদুল ইসলাম, অ্যাডভোকেট মাওলানা এম হাসিবুল ইসলাম, মাওলানা খোরশেদ আলম, প্রকৌশলী গোলাম মোস্তফা, শিব্বির আহমাদ সাব্বির, ইসমাইল হোসেন, এমদাদুল হক, মুফতি মাসউদুর রহমান চাঁদপুরী, মুহাম্মাদ সাইফুর রহমান, আরিয়ান মো. ইমন এবং মহিলা ইউনিট থেকে ২২ জন সদস্যা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন