বুধবার
২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘লং মার্চ টু ঢাকা’ একদিন এগিয়ে আনার সিদ্ধান্ত আসে যেভাবে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ০৪:১৬ এএম আপডেট : ২২ জুলাই ২০২৬, ০৪:২৪ এএম
ছবি: এনপিবি নিউজ
expand
ছবি: এনপিবি নিউজ

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক এবং অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, শুরুতে ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি ৬ আগস্ট পালনের পরিকল্পনা থাকলেও উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় একদিন এগিয়ে এনে ৫ আগস্ট কর্মসূচি ঘোষণা করা হয়।

সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এক দফা ঘোষণার পর তাদের ধারণা ছিল আন্দোলন আরও কয়েক দিন চলতে পারে। সে অনুযায়ী অসহযোগ আন্দোলনের বিভিন্ন কর্মসূচিও ঘোষণা করা হয়েছিল।

আসিফ মাহমুদ বলেন, সময় যত গড়াচ্ছিল, বিভিন্ন সূত্র থেকে খবর আসছিল যে, আওয়ামী লীগ ঢাকায় বড় ধরনের প্রস্তুতি নিচ্ছে। একই সঙ্গে আবার ইন্টারনেট বন্ধ করে কঠোর পদক্ষেপ নেওয়ার আশঙ্কাও তৈরি হয়েছিল।

তিনি জানান, প্রথমে ‘লং মার্চ টু ঢাকা’ ৬ আগস্ট করার সিদ্ধান্ত ছিল। তবে ৪ আগস্ট পরিস্থিতি মূল্যায়ন করে তাদের মনে হয়, আর অপেক্ষা করা ঠিক হবে না।

আসিফ মাহমুদ বলেন, “তখন নাহিদ ভাইয়ের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না। পরে কয়েকজনের সঙ্গে আলোচনা করে আমি ৫ আগস্ট কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিই।”

তিনি আরও বলেন, “সিদ্ধান্তটি সহজ ছিল না। ব্যর্থ হলে পুরো দায় আমার ওপর আসতে পারত। তারপরও তখন মনে হয়েছিল, আন্দোলনের গতি ধরে রাখতে এবং সম্ভাব্য দমনপীড়নের আগেই সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।”

তার এই বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের গুরুত্বপূর্ণ সময়ে ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির তারিখ একদিন এগিয়ে আনার পেছনের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ও সে সময়ের পরিস্থিতি সম্পর্কে নতুন তথ্য উঠে এসেছে।

তথ্যসূত্র: আগামীর সময়

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন