বুধবার
২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গুরুতর অসুস্থ যুবদল নেতা নয়ন, দোয়া চাইলেন ফেসবুকে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ০৯:৫২ পিএম আপডেট : ২১ জুলাই ২০২৬, ১০:০২ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়ন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। রক্তে সংক্রমণ ধরা পড়ার পাশাপাশি তার প্লাটিলেটের সংখ্যা নেমে এসেছে ৩৪ হাজারে।

মঙ্গলবার (২১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে অসুস্থতার বিষয়টি জানিয়ে সবার কাছে দোয়া চান তিনি। ফেসবুক পোস্টে রবিউল ইসলাম নয়ন লিখেছেন, ‘অসুস্থ হলে বোঝা যায়, সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত। অসুস্থ অবস্থায় তখন দুনিয়ার কোনো কিছুই ভালো লাগে না। মনে হয়, সুস্থতাই জীবনের সবচেয়ে বড় লক্ষ্য। আর এমন সময়ে আল্লাহর কাছে দোয়া ও প্রার্থনাই পারে কঠিন অসুস্থতা থেকে মুক্তি দিতে।’

তিনি আরও জানান, ‘আজ ভোর থেকে খুবই অসুস্থ। শরীরে জ্বর। মেডিকেল রিপোর্ট করানোর পর জানা গেল রক্তে ইনফেকশন। রক্তের প্লাটিলেট ৩৪ হাজারে চলে এসেছে।’ সবশেষে তিনি সবার কাছে দোয়া চেয়ে লেখেন, ‘আল্লাহ রাব্বুল আলামিন দয়ার সাগর। তার কাছে দোয়া করলে তিনি কাউকেই খালি হাতে ফেরান না। সবাই আমার জন্য দোয়া করবেন।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন